বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো…..আব্দুল মালেক এমপি সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক মো. আব্দুল আহাদ বার্তা বাহক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আশরাফ আহমদ বার্তা বাহক পত্রিকার স্টাফ ফটোগ্রাফার হিসেবে নিয়োগ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে : খন্দকার মুক্তাদির জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি: কয়েস লোদী

উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো…..আব্দুল মালেক এমপি

প্রতিবেদক :
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি:

শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো-আব্দুল মালেক এমপি

সিলেট-৩ আসনের এমপি মোহাম্মদ আব্দুল মালেক বলেছেন, খুব শিগগির-ই আমি মহান জাতীয় সংসদে দক্ষিণ সুরমা এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ‘সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন’ বিল উত্থাপন করবো। কারণ আমাদের গোটা দক্ষিণ সুরমা অবহেলা আর বঞ্চণার শিকার হয়ে উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। এ বিল উত্থাপনের পর আমি দল-মত নির্বিশেষে দক্ষিণ সুরমার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করবো।

২৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টার পরিবর্তে বিলম্বিত সময়ে বেলা ২টায় দক্ষিণ সুরমা উপজেলা কনফারেন্স হলে উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় তিনি প্রধান অতিথি’র বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমদাদুল হক শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে অংশ নেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফ জামান, এসএমপি’র মোগলাবাজার থানার ওসি মনির হোসেন, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, তেতলী ইউপি চেয়ারম্যান অলিউর রহমান, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, কামালবাজার ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলী, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. সালাউদ্দিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মোর্শিদা আক্তার, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রতিনিধি পলাশ মালাকার, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দক্ষিণ সুরমা স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর টিটন সিকদার, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ বদরুছ ছালেকীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।

প্রধান অতিথি’র বক্তব্যে মোহাম্মদ আব্দুল মালেক এমপি বলেন, যুবসমাজের উন্নয়নে আমাদের আরো সতর্ক হতে হবে। তিনি যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে দক্ষিণ সুরমায় বৃহৎ পরিসরে একটি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com