রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
আধিপত্যবাদ মোকাবিলায় ৪০ কোটি হাত প্রস্তুত: জামায়াত আমির স্পেনকে কি আর্জেন্টিনার মতো আটকে দেবে সৌদি আরব? ধানমন্ডিতে ছাদ থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা, দুজন গ্রেফতার আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র সাধারণ সভা ও কমিটি গঠন সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির অভিষেক সম্পন্ন ‘ডা. জুবাইদা রহমান শুধু সিলেটবাসীর নন, সমগ্র দেশবাসীর গর্ব’ : মিফতাহ সিদ্দিকী সিউক’র প্রথম চেয়ারম্যান কয়েস লোদীকে এসডিএম জগিং ক্লাবের সংবর্ধনা পূজা উদযাপন পরিষদ মোগলাবাজার থানার সম্মেলন সম্পন্ন

‘ডা. জুবাইদা রহমান শুধু সিলেটবাসীর নন, সমগ্র দেশবাসীর গর্ব’ : মিফতাহ সিদ্দিকী

প্রতিবেদক :
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরাম ওয়ার্ল্ড ওয়াইড-এর উদ্যোগে এবং ফোরামের উপদেষ্টা আনহার আহমদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডা. জুবাইদা রহমান শুধু জিয়া পরিবারের সদস্যই নন, তিনি বৃহত্তর সিলেটবাসীর গর্ব এবং দেশের চিকিৎসা ক্ষেত্রে এক প্রখ্যাত ব্যক্তিত্ব। তাঁর জন্মদিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ।”
ফোরামের সদস্য সচিব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল।

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ফোরামের সদস্য নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সাবেক ছাত্রনেতা মাসুম আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক দিলওয়ার হোসেন রানা, সদস্য নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক, সাবেক জেলা যুবদল নেতা শামসুল ইসলাম টিটু, মহানগর বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন চন্দ্র, কামরুল ইসলাম নেছার, সুমন শিকদার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুশাহীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ নামর, রাসেল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম উজ্জ্বল, ছাত্রদল নেতা রেকি আহমদ এবং পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম সিফাতসহ দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং স্থানীয় গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com