বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম কচুরিপানায়র পঁচা স্তুপে বরে গেছে ‘বড় ভাগা’ নদী: দূষিত পানিতে বিলুপ্তির পথে মাছ, দুই তীরের বাসিন্দাদের নাভিশ্বাস সিলেটের আঞ্চলিক ভাষা অবমাননার অভিযোগ: অভিযুক্ত তরুণকে আইনের আওতায় আনার জোরালো দাবি সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিলেটর সন্তান নুর আহমদ কামাল সিলেটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা শেষে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ মানুষের প্রতি সম্মান জানানো যেমন সমাজের দায়িত্ব, তেমনি তাঁদের আদর্শ অনুসরণ করাও কর্তব্য : বিভাগীয় কমিশনার মশিউর রহমান সিলেট এসি ল্যান্ড অফ দ্য মান্থ ” সম্মাননা অর্জনকারী প্রণয় বিশ্বাস এখন কুলাউড়ার এসিল্যান্ড বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারে ধানের বাম্পার ফলন: শ্রাবণের সুবাতাসে কৃষকের মুখে সোনালী হাসি

ধানমন্ডিতে ছাদ থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা, দুজন গ্রেফতার

বার্তাবাহক ডেস্ক
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

‎রাজধানীর ধানমন্ডিতে ছাদ থেকে ফেলে শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। ‎শনিবার (১৯ জুন) ধানমন্ডির বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। ‎গ্রেফতাররা হলো- মো. সবিবুর রহমান ও ফারাহ নুসরাত ওরফে বর্নি।

‎থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিক্তা মনি পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রায় ৩১ মাস আগে ঢাকায় গৃহকর্মীর কাজে যোগ দেয়। গাজিবুর রহমান নামে এক ব্যাক্তি আইয়ুব আলীর মাধ্যমে  শিশুটিকে ধানমন্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেয়। সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

‎এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শিশু গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এ ঘটনায় আমরা গৃহকর্তা ও তার স্ত্রীকে গ্রেফতার করেছি। ‎তিনি জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

‎এদিকে শুক্রবার (১৯ জুন) সকাল ৬টায় ১১তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ দেয়। লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২০ জুন) ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করা হয়।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com