মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ কবি দেওয়ান মতিউর রহমান খাঁন এর লেখনীতে দেশপ্রেম ও বিপ্লবী চেতনার উৎস ফুঁটে উঠে…..আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে দৈনিক বার্তা বাহক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পেলেন কবি নূরুদ্দীন রাসেল বিশ্বকাপ ফাইনাল নাকি মিউজিক ফেস্টিভাল! ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা সিলেটে নারী ভাড়াটিয়াকে ধ র্ষ ণ, মালিক কা রা গা রে নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আব্দুল খালিক এর শয্যাপাশে লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আধিপত্যবাদ মোকাবিলায় ৪০ কোটি হাত প্রস্তুত: জামায়াত আমির স্পেনকে কি আর্জেন্টিনার মতো আটকে দেবে সৌদি আরব?

কবি দেওয়ান মতিউর রহমান খাঁন এর লেখনীতে দেশপ্রেম ও বিপ্লবী চেতনার উৎস ফুঁটে উঠে…..আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া

প্রতিবেদক :
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ন

নূরুদ্দীন রাসেল :: সিলেটের একটি অভিজাত চায়নিজ রেস্টুরেন্টে ১৯ জুলাই রবিবার সন্ধ্যায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ও কবিকন্ঠ সাহিত্য ফোরাম,সিলেট এর আয়োজনে কবি দেওয়ান মতিউর রহমান খাঁন এর একক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

 

সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মো.লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক এম.রহমান ফারুক এবং সাংবাদিক রুহুল ইসলাম মিটু’র যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সোনালী সিলেট এর নির্বাহী সম্পাদক,বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক সফাত হোসেন চৌধুরী শিপু।অনুভূতি পাঠ ও দীর্ঘ সময় একক কবিতা পাঠে অংশ নেন কবি দেওয়ান মতিউর রহমান খাঁন।

 

অনুষ্টানে বক্তব্য রাখেন দৈনিক বার্তা বাহক ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল,মাওলানা হাজী লুৎফুর রহমান আজাদ,সাংবাদিক ফয়ছল আহমদ,জেডিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক রিজওয়ানুল বারী,কবি রেদওয়ান রাফী,সাংবাদিক লিমন আহমদ,সমাজসেবক রায়হান খাঁন,
সাংবাদিক আব্দুল আহাদ,সাংস্কৃতিককর্মী আমিন উদ্দিন,
সার্জন টিভি’র এডমিন জুবের আহমদ সার্জন,সাংবাদিক আজির উদ্দিন,সাংবাদিক ইসমাঈল আলী টিপু প্রমুখ।

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন,সাহিত্যিক,লেখক,কবি ও সাংবাদিকরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।সাংবাদিক,সাহিত্যিকরা কোনো দল করেন না।মাটি ও মানুষের কল্যাণে নিবিড় ভাবে কাজ করে থাকেন।আসুন আমরা লেখনীর মাধ্যমে দেশপ্রেম গড়ে তুলি।কবি দেওয়ান মতিউর রহমান খাঁন এর লেখনীতে দেশপ্রেম ও বিপ্লবী চেতনার উৎস ফুঁটে উঠে বলে তিনি তাঁর বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com