সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে : খন্দকার মুক্তাদির জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি: কয়েস লোদী দ‍্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আমরা থামব না : বিরোধী দলীয় নেতা তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা সুনামগঞ্জের ডুবাইল জলমহালটি দখলের চেষ্টা, মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে…..মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সিলেটে ” সুবাস ” এর সহযোগিতায় জমকালো আয়োজনে সম্পন্ন হলো “স্ম্যাশ স্টেশন” টেবিল টেনিস টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন মাহির তাজওয়ার

তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা

প্রতিবেদক :
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা বিশিষ্ঠ সমাজসেবক ও দানশীল ব্যাক্তিত্ব রায়হান উদ্দিন রিপনকে জড়িয়ে সম্প্রতি ‘সিলেটের সংবাদ’ নামের একটি অনলাইন প্রোর্টালে যে ভিত্তিহীন, মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিতভাবে সংবাদটি প্রকাশিত হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তিনি উল্লেখ করে বলেন, সংবাদকর্মীরা জাতির বিবেক সমাজের আয়না। তাদের বস্তোনিষ্ঠতার উপর দেশ,জাতি,সমাজ এবং এই সমাজের মানুষের প্রত্যাশা অনেক। কিন্ত সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে কোন দুষ্টুচক্রের প্ররোচনায় অন্যায়ভাবে কোন নিরীহ নিরপরাধ মানুষের চরিএহননের চেষ্টা করা হলে তাকে জাকি কখনো ক্ষমা করবে না। আমার নামে কাল্পনিক এমন মিথ্যা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো উল্লেখ করেন তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কোন কুচক্রী মহলের প্ররোচনায় একজন সংবাদকর্মী নীতিভ্রষ্ট হয়ে এমন কাজ করতে পারেন না। সাংবাদিকদের প্রতি জাতির প্রত্যাশা অনেক বেশী। কাজেই যে বা যারা তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন এর কঠোর বিরোধীতা করেন তিনি।

দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। অন্যথায় মানহানিকর ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com