বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে…..মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সিলেটে ” সুবাস ” এর সহযোগিতায় জমকালো আয়োজনে সম্পন্ন হলো “স্ম্যাশ স্টেশন” টেবিল টেনিস টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন মাহির তাজওয়ার বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ কবি দেওয়ান মতিউর রহমান খাঁন এর লেখনীতে দেশপ্রেম ও বিপ্লবী চেতনার উৎস ফুঁটে উঠে…..আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে দৈনিক বার্তা বাহক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পেলেন কবি নূরুদ্দীন রাসেল বিশ্বকাপ ফাইনাল নাকি মিউজিক ফেস্টিভাল! ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা সিলেটে নারী ভাড়াটিয়াকে ধ র্ষ ণ, মালিক কা রা গা রে নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আব্দুল খালিক এর শয্যাপাশে লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

সিলেটে ” সুবাস ” এর সহযোগিতায় জমকালো আয়োজনে সম্পন্ন হলো “স্ম্যাশ স্টেশন” টেবিল টেনিস টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন মাহির তাজওয়ার

প্রতিবেদক :
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি: স্ম্যাশ স্টেশন টেবিল টেনিস ক্লাবের উদ্যোগে বেসরকারী স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ স;স্থা ” সুবাস ” এর সহযোগিতায় সিলেট নগরীর উপশহরের গার্ডেন টাওয়ারস্থ সুবাস কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো জমকালো এমেচার সিঙ্গেলস টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৬। শহরের উদীয়মান ও শৌখিন খেলোয়াড়দের অংশগ্রহণে বেশ কয়েকদিনব্যাপী চলা এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গতকাল ১৮ জুলাই।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ম্যাশ স্টেশন টেবিল টেনিস ক্লাবের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধুরী, ক্লাবের প্রধান উপদেষ্টা ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ স;স্থা ” সুবাস ” এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন, সমাজসেবক মো আব্দুল জলিল সাবু, সৈয়দ আমিন হোসেন সিপনসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ পরিচালনা করেন আন্তর্জাতিক আম্পায়ার ও আইটিটিএফ লেভেল-২ সার্টিফাইড কোচ মো. সাখাওয়াত হোসেন খান অ্যাসিস্ট্যান্ট আম্পায়ারের দায়িত্ব পালন করেন রবিউল হক চৌধুরী আদনান।

উত্তেজনাপূর্ণ ফাইনাল লড়াই শেষে চ্যাম্পিয়নের খেতাব ঘরে তোলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ.এফ.এম. মাহির তাজওয়ার।
রানার্সআপ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেন মো. মোস্তফা (আপেল)।

প্রধান অতিথি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন ” লেখাপড়া ও অন্যান্য কাজের পাশাপাশি আমরা নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহ প্রদান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে দিতে হবে যাতে তারা খেলাধুলার মাধ্যমে নিজের ও দেশের সম্মান বৃদ্ধি করতে পারে “।

আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণ খেলোয়াড়দের এমন সুস্থধারার ক্রীড়া চর্চায় উৎসাহিত করার জন্য স্ম্যাশ স্টেশন টেবিল টেনিস ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ক্লাব কর্মকর্তারা আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।


এই ক্যাটাগরীর আরো সংবাদ

Recent Comments

No comments to show.
Theme Created By ThemesDealer.Com