বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে…..মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সিলেটে ” সুবাস ” এর সহযোগিতায় জমকালো আয়োজনে সম্পন্ন হলো “স্ম্যাশ স্টেশন” টেবিল টেনিস টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন মাহির তাজওয়ার বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ কবি দেওয়ান মতিউর রহমান খাঁন এর লেখনীতে দেশপ্রেম ও বিপ্লবী চেতনার উৎস ফুঁটে উঠে…..আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে দৈনিক বার্তা বাহক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পেলেন কবি নূরুদ্দীন রাসেল বিশ্বকাপ ফাইনাল নাকি মিউজিক ফেস্টিভাল! ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা সিলেটে নারী ভাড়াটিয়াকে ধ র্ষ ণ, মালিক কা রা গা রে নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আব্দুল খালিক এর শয্যাপাশে লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে…..মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

প্রতিবেদক :
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি::

জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্সের উদ্যোগে প্যারিস থেকে ডোভিল (Deauville) ও ল্য হাভর (Le Havre)-এ সমুদ্র ভ্রমণ ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এ সফর উপলক্ষে সোমবার বিকেলে ডোভিলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখার সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বময় ইসলামের শান্তি, ন্যায় ও মানবতার বাণী ছড়িয়ে দিতে এবং ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আলেম-উলামা ও ইসলামী আন্দোলনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কুরআন-সুন্নাহর আলোকে মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়া সময়ের অপরিহার্য দাবি। এজন্য সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকতা, নিষ্ঠা, প্রজ্ঞা ও হিকমতের সঙ্গে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে।

সভাপতির বক্তব্যে শিক্ষা সফরের গুরুত্ব তুলে ধরে মাওলানা খালেদ আহমদ জায়িম বলেন, এ ধরনের আয়োজন একদিকে যেমন নেতাকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করে, অন্যদিকে ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রচারে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্সের উপদেষ্টা আক্তার হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখার সহ সভাপতি কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন মিটু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস ছামাদ, নির্বাহী সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান রুবেল, রোম্মান আহমদ, কামাল আহমদ, ওলি উর রহমান, মামুন আহমদ, ফেরদুস আহমদ প্রমুখ।

পরিশেষে আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরীর আরো সংবাদ

Recent Comments

No comments to show.
Theme Created By ThemesDealer.Com