শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর শাখার সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম কচুরিপানায়র পঁচা স্তুপে বরে গেছে ‘বড় ভাগা’ নদী: দূষিত পানিতে বিলুপ্তির পথে মাছ, দুই তীরের বাসিন্দাদের নাভিশ্বাস সিলেটের আঞ্চলিক ভাষা অবমাননার অভিযোগ: অভিযুক্ত তরুণকে আইনের আওতায় আনার জোরালো দাবি সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিলেটর সন্তান নুর আহমদ কামাল সিলেটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা শেষে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ মানুষের প্রতি সম্মান জানানো যেমন সমাজের দায়িত্ব, তেমনি তাঁদের আদর্শ অনুসরণ করাও কর্তব্য : বিভাগীয় কমিশনার মশিউর রহমান সিলেট এসি ল্যান্ড অফ দ্য মান্থ ” সম্মাননা অর্জনকারী প্রণয় বিশ্বাস এখন কুলাউড়ার এসিল্যান্ড

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর শাখার সভা অনুষ্ঠিত

প্রতিবেদক :
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

নূরুদ্দীন রাসেল :: সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর কমিটির এক বিশেষ সভা ৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ২টায় সংগঠনের সুরমা মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর কমিটির সভাপতি এডভোকেট মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর।

সভায় বক্তারা নগরীতে যানজট নিরসনে ও যাত্রী সাধারণের যাতায়াতের দুর্ভোগ লাগবে পর্যাপ্ত সিটি বাস চালুর দাবি জানান। টুকের বাজার এলাকায় একটি ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবি জানান।

সিলেট থেকে উৎপাদিত বিদ্যুৎ, সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বক্তাগণ নগরবাসীর নিরাপত্তার স্বার্থে কিশোর গ্যাং, পকেট চোর সহ সকল সন্ত্রসিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও নগরিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার এবং বেওয়ারিস কুকুরের আক্রমন থেকে নগরবাসিকে রক্ষার জন্য প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহনের জোর দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল মুমিন লাহিন, সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল ওয়াদুদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন (আফাজ),সাংবাদিক নূরুদ্দীন রাসেল,মুহিবুল ইসলাম ফটিক,আবুল কাশেম হেলাল তাপাদার, এডভোকেট তৌকির আহমদ, এডভোকেট আলমগির চৌধুরী,সাংবাদিক আব্দুল আহাদ, রায়হান শিমুল, মোঃ শরিফ আহমদ, দিলদার মোহাম্মদ শাহজাহান, কাওসার আহমদ খসরু,আরাফাত রহমান কাব্য প্রমুখ।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com