শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মানুষের প্রতি সম্মান জানানো যেমন সমাজের দায়িত্ব, তেমনি তাঁদের আদর্শ অনুসরণ করাও কর্তব্য : বিভাগীয় কমিশনার মশিউর রহমান সিলেট এসি ল্যান্ড অফ দ্য মান্থ ” সম্মাননা অর্জনকারী প্রণয় বিশ্বাস এখন কুলাউড়ার এসিল্যান্ড বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারে ধানের বাম্পার ফলন: শ্রাবণের সুবাতাসে কৃষকের মুখে সোনালী হাসি বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অবৈধ মাটির ট্রাক কালীগঞ্জ বাজার সংলগ্ন অংশে তৈরি হয়েছে মরণফাঁদ, চরম ঝুঁকিতে রোগী ও যাত্রীরা! মো. লিমন আহমদ বার্তা বাহক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন টাকার অভাবে থমকে গেছে শিশুটির চিকিৎসা, বাঁচতে চায় আবুসাঈদ বালাগঞ্জ থানার নতুন ওসি আব্দুল লতিফ তরফদারের যোগদান অপরাধমুক্ত সমাজ গঠনে চাইলেন সর্বাত্মক সহযোগিতা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো…..আব্দুল মালেক এমপি সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২

সিলেট এসি ল্যান্ড অফ দ্য মান্থ ” সম্মাননা অর্জনকারী প্রণয় বিশ্বাস এখন কুলাউড়ার এসিল্যান্ড

প্রতিবেদক :
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ২:২৩ অপরাহ্ন

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: জকিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি ) হিসেবে কর্মদক্ষ সততা ও নিষ্ঠার কারণে সিলেট জেলা প্রশাসনের ঘোষিত ” এসি ল্যান্ড অফ দ্য মান্থ “

দেশব্যাপী আলোচিত সততা ও নিষ্ঠার গৌরব অর্জনকারী সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক ( ডিসি) সারওয়ার আলম এর হাত থেকে সম্মাননা অর্জনকারী সেই প্রণয় বিশ্বাস এখন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ।

৪০ তম বিসিএস এর এ কর্মকর্তা গত ১৬ জুলাই কুলাউড়া উপজেলায় এসিল্যান্ড হিসেবে যোগদানের করেন।
এর পর চালিয়ে যাচ্ছেন কর্মতৎপরতা।

তবে তিনি জানান, কুলাউড়া উপজেলায় ভূমি সেবা যাতে জনবান্ধব হয় সে লক্ষ্যেই কাজ করবেন

সিন্ডিকেট ও দালালদের কারণে কোন মানুষ যেন ভূমি সেবায় হয়রানির শিকার না হয় সে দৃষ্টিকোণ থেকে প্রশাসন ও সচেতন নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এসিল্যান্ড প্রণয় বিশ্বাস রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এস এস সি ও এইচএসসি পাশ
করার পর বিসিএস পাস করেন বুয়েট মেকানিক্যাল থেকে।

৪ ডিসেম্বরে ২০ূ২২ সালে যোগদান করেন চাকুরীতে। এসিল্যান্ড হিসেবে প্রথম চাকরি জীবনের শুরুতেই সততা, নিষ্ঠা আর কর্মদক্ষতার কারণে সিলেট জেলা প্রশাসন থেকে সম্মানিত হন ম্যান অফ দ্যা এসিল্যান্ড “”
হিসেবে।।
সহকারী কমিশনার ভূমি হিসেব চাকুরী জীবনে দ্বিতীয় কর্মস্থল কুলাউড়ায়।
সাধারণ মানুষকে ভূমি সেবা সহ কিছু প্রশাসনিক ও মানবিক সেবা দিতে চান তিনি কুলাঊড়াবাসী কে। তবে সে ক্ষেত্রে সহযোগিতার প্রত্যাশা করেন সর্বমহলের।

লেখাপড়ার সুবাদে রাজশাহী — ঢাকা ও চাকুরীর সুবাদে সিলেটেই যেন মনে হয় মূল নিবাস এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

অভিযান:সরকারি রাজস্ব এর একটি বড় অংশ আসে হাকালুকি হাওয়র থেকে। এ হাওরের একটি বৃহৎ অংশ কুলাঊড়ায়। যেখান থেকে ব্যাপক রাজস্ব আসে।বেশ কিছু অভয়াশ্রম রয়েছে হাকালুকি হাওরে।
মৎসর আশ্রয়স্থল হচ্ছে জলাভূমি। দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য সেখানে কিছু অংশে মাছ ধরা বন্ধ থাকে স্থায়ীভাবে কোন সময় সাময়িকভাবে বন্ধ থাকে।
কিন্তু এসব কিছুর তোয়াক্কা না করে কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী তাদের ব্যক্তিগত মুনাফা আদায়ের জন্য কারেন্ট জল দিয়ে দেশীয় মাছ মেরে নির্বিচারে দেশীয় মাছের বংশ নির্মূল করছেন। বাধা দিচ্ছেন মাছ প্রাকৃতিক ভাবে বেড়ে উঠতে। এরা আসলেই একটা বড় ধরনের সিন্ডিকেট। যারা দেশীয় মাছের সংকট সৃষ্টি করতে চায় অসৎ উদ্দেশ্যে। এসর সংবাদ পেয়ে হাকালকি হাওরে অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় বেশ কিছু কারেন্ট চাল স্থানীয় ইউনিয়ন পরিষদে এনে ধ্বংস করা হয়।
তিনি জানান, অসাধু মাছ ব্যবসায়ীদের কারণে (যারা কারেন্ট জাল ব্যবহার করে) বেশ কিছু দেশীয় মাছের অস্তিত্ব এখন হাওয়রে সংকটের মুখে।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com