সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিলেটর সন্তান নুর আহমদ কামাল সিলেটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা শেষে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ মানুষের প্রতি সম্মান জানানো যেমন সমাজের দায়িত্ব, তেমনি তাঁদের আদর্শ অনুসরণ করাও কর্তব্য : বিভাগীয় কমিশনার মশিউর রহমান সিলেট এসি ল্যান্ড অফ দ্য মান্থ ” সম্মাননা অর্জনকারী প্রণয় বিশ্বাস এখন কুলাউড়ার এসিল্যান্ড বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারে ধানের বাম্পার ফলন: শ্রাবণের সুবাতাসে কৃষকের মুখে সোনালী হাসি বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অবৈধ মাটির ট্রাক কালীগঞ্জ বাজার সংলগ্ন অংশে তৈরি হয়েছে মরণফাঁদ, চরম ঝুঁকিতে রোগী ও যাত্রীরা! মো. লিমন আহমদ বার্তা বাহক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন টাকার অভাবে থমকে গেছে শিশুটির চিকিৎসা, বাঁচতে চায় আবুসাঈদ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিলেটর সন্তান নুর আহমদ কামাল

প্রতিবেদক :
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন

আব্দুল আহাদ ::

#বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নতুন সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট যুব সংগঠক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব নুর আহমদ কামাল।

তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন সিলেটের সর্বস্তরের মানুষ। একই সাথে নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে তাঁকে সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ জানাচ্ছে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।

নুর আহমদ কামাল দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের সাথে জড়িত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ভূমিকা পালন করেছেন।

তাঁর এই নতুন অর্জনে সিলেটের সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুব সমাজের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা জানান, জনাব নুর আহমদ কামালের দক্ষতা ও দূরদর্শিতায় সংগঠনটির সাংগঠনিক কর্মতৎপরতা আরো গতিশীল হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বাস্তবায়নে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আরো শক্তিশালী ভূমিকা রাখবে।

অভিনন্দনের জবাবে জনাব নুর আহমদ কামাল জানান, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠা ও সততার সাথে পালন করার চেষ্টা করব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সন্তান কমান্ডকে সুসংগঠিত রাখতে আমি সর্বোচ্চ পরিশ্রম করে যাব।”


এই ক্যাটাগরীর আরো সংবাদ

Recent Comments

No comments to show.
Theme Created By ThemesDealer.Com