রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত সিলেট বালুচর জোনাকি এলাকায় নির্মম ভাবে সন্ত্রাসীদের হামলার শিকার হন জালাল ও তার ছেলেরা! বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২ লাউয়াই শাপলা গেইটে হবিগঞ্জগামী বাসের বেপরোয়া গতি: সিএনজি-বাইককে সজোরে ধাক্কা, আহত একাধিক সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সিলেটের ওসমানীনগরে প্রবাসী মুহিবুর রহমানের পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বৃহত্তর দক্ষিণ সুরমা নিয়ে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বাস্তবায়ন করুন….গণদাবি পরিষদ রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলায় জর্জরিত রুবেল আমিন সুমন: নিরপেক্ষ তদন্তের আকুল দাবি সুনামগঞ্জ সদর উপজেলায় এডকেশন এভোবের অর্থায়নে ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা

সিলেট বালুচর জোনাকি এলাকায় নির্মম ভাবে সন্ত্রাসীদের হামলার শিকার হন জালাল ও তার ছেলেরা!

প্রতিবেদক :
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ন

আব্দুল আহাদ,স্টাফ রিপোর্টার::

সিলেটের বালুচর জোনাকি এলাকায় নির্মম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জালাল মিয়া ও তার ছেলেরা। এতে একজন আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত সবাইকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল সশস্ত্র সন্ত্রাসী জালাল মিয়া ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত সটকে পড়ে।

গুরুতর আহত অবস্থায় জালাল মিয়া ও তার ছেলেদের উদ্ধার করে সরাসরি এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা অত্যন্ত শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা।

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই নির্মম ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকাটি পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com