বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ সদর উপজেলায় এডকেশন এভোবের অর্থায়নে ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা ছাতকে লাফার্জের বিরুদ্ধে শুল্ক ফাঁকি, কৃষিজমির মাটি কাটা ও অবৈধ পাথর বিক্রির অভিযোগ বালাগঞ্জে বড়ভাঙা নদীতে নান্দনিক ঝুলন্ত সেতু: অবসান ঘটছে খেয়া পারাপারের দীর্ঘদিনের দুর্ভোগের অসুস্থতায় মানবেতর জীবন, সহায়তার আকুতি ওসমানীনগরের ইয়াবর আহমদের কেন্দ্রীয় সম্মেলন ও সিলেটি উৎসব উদযাপন উপল‌ক্ষে ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটের ট্রিপল মার্ডার: আব্দুস সাত্তারের পরিবারের সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল অবৈধ সম্পর্কের জেরে সিলেটে দম্পতি ও গৃহপরিচারিকা খুন: প্রধান আসামি বাবুল গ্রেপ্তার মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

সুনামগঞ্জ সদর উপজেলায় এডকেশন এভোবের অর্থায়নে ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা

প্রতিবেদক :
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তভূক্তি ও টেকসই উন্নয়ন এর লক্ষ্যে ব্য্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল হাসান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জুনায়েদ আহমদ জনি,ব্র্যাক অফিসার জেরিন তাসনিন। শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক অফিসার মো. মাজহারুল হক। সভায় এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, আমার চাকরিজীবনে অনেকবার ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। তাদের কার্যক্রম অত্যন্ত ভালো ও প্রশংসনীয়। তিনি বলেন, এই প্রশিক্ষণে অংশ নিয়ে যেসব উদ্যোক্তা ব্যবসা শুরু করেছেন, তাদের ব্যবসায় মনোযোগী হয়ে স্বাবলম্বী হওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসাকে এগিয়ে নিতে হবে।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com