সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সিলেটের ওসমানীনগরে প্রবাসী মুহিবুর রহমানের পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বৃহত্তর দক্ষিণ সুরমা নিয়ে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বাস্তবায়ন করুন….গণদাবি পরিষদ রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলায় জর্জরিত রুবেল আমিন সুমন: নিরপেক্ষ তদন্তের আকুল দাবি সুনামগঞ্জ সদর উপজেলায় এডকেশন এভোবের অর্থায়নে ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা ছাতকে লাফার্জের বিরুদ্ধে শুল্ক ফাঁকি, কৃষিজমির মাটি কাটা ও অবৈধ পাথর বিক্রির অভিযোগ বালাগঞ্জে বড়ভাঙা নদীতে নান্দনিক ঝুলন্ত সেতু: অবসান ঘটছে খেয়া পারাপারের দীর্ঘদিনের দুর্ভোগের অসুস্থতায় মানবেতর জীবন, সহায়তার আকুতি ওসমানীনগরের ইয়াবর আহমদের কেন্দ্রীয় সম্মেলন ও সিলেটি উৎসব উদযাপন উপল‌ক্ষে ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

প্রতিবেদক :
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি::

বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দদের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপার(ডি এস বি) সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

রবিবার দুপুরে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট কুলশ রাজ পাল,যুগ্ম সাধারন সম্পাদক অমর চক্রবর্তী,কোষাধ্যক্ষ বিপ্লব কান্তি তালুকদার,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদারের নেতৃত্বে শহরের হাজীপাড়াস্থ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার(ডি এস বি) সুজন সরকারের দপ্তরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখারসহ সাংগঠনিক সম্পাদক শিবু পোদ্দার ও জয়ন্ত তালুকদার পুল্টনসহ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শণ। এই জেলায় হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রির্স্টাণসহ অন্যান্য জাতিগোষ্টির মধ্যে একটি ভাতুত্বের বন্দন সুদৃঢ রয়েছে। আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(ডি এস বি) সুজন সরকার বলেছেন,সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি উর্বর জায়গা। এখানে প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে দীর্ঘকাল থেকে একটা সম্প্রীতির মিলবন্ধন রয়েছে তা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে। তিনি এই ধর্মীয় সম্প্রীতি বর্তমান এবং আগামী প্রজন্মের মাঝে ছড়িতে দিতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি বলেন আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে আমাদের সুনামগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনী সব ধরনের সহযোগিতা করবে বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ^স্থ করেন।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com