আব্দুল আহাদ::
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের বাসিন্দা জনাব মাসুক মিয়ার ঘরজুড়ে আজ শুধুই কান্নার রোল। তাঁর একমাত্র ছেলে (আবুসাঈদ) জন্মগতভাবেই হৃদরোগে (হার্টে ছিদ্র) আক্রান্ত। দীর্ঘদিন ধরে সাধ্যমতো সবটুকু দিয়ে সন্তানের চিকিৎসা চালিয়ে আসছিলেন এই অসহায় বাবা। কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তিনি আজ নিঃস্ব। অর্থের অভাবে বর্তমানে শিশুটির চিকিৎসা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার করা না হলে শিশুটিকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। বর্তমানে শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক—বলতে গেলে সে আজ শয্যাশায়ী, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
বুকের মানিককে বাঁচিয়ে রাখতে আকুল আকুতি জানিয়েছেন পক্ষাঘাতগ্রস্ত ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়া মাসুক মিয়া। সন্তানের করুণ মুখের দিকে তাকিয়ে বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে সাহায্য ও দোয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
একটি ফুটফুটে প্রাণ যেন টাকার অভাবে অকালে ঝরে না যায়, সে জন্য দেশ ও বিদেশে অবস্থানরত বিত্তবান, সমাজসেবক ও প্রবাসী ভাই-বোনদের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে। আপনার সামান্য আর্থিক সহযোগিতা ও দোয়াই পারে নিষ্পাপ এই শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে।
**সাহায্য পাঠানোর মাধ্যম:**
* **বিকাশ (পার্সোনাল) 0 1743-567459