নিউজ ডেস্ক :: মো. লিমন আহমদ সিলেটের জনপ্রিয় দৈনিক বার্তা বাহক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন।আজ ২৯ জুলাই বুধবার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হিফজুর রহমান খাঁন এই নিয়োগ প্রদান করেন।লিমন আহমদ সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবেও কাজ করছেন।তাছাড়া তিনি ইতিপূর্বে জাতীয় ও স্থানীয় অনেক জনপ্রিয় পত্রিকাগুলোতেও কাজ করেছেন।তিনি স্বর্নালী সাহিত্য পর্ষদ,সিলেট এর আন্তর্জাতিক সম্পাদক,কাব্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন,বাংলাদেশ এর কার্যকরী সদস্য,বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
তার সাথে সংবাদ সংক্রান্ত বিষয়ে ০১৭১৬৬১৭১৪৭ ও ০১৭১২৮১১৭৭৩ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে সকলকে অনুরুধ জানানো হয়েছে।