শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল অবৈধ সম্পর্কের জেরে সিলেটে দম্পতি ও গৃহপরিচারিকা খুন: প্রধান আসামি বাবুল গ্রেপ্তার মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া সিলেটে সাবেক আওয়ামী লীগ নেতা, স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার: ট্রিপল মার্ডারের নেপথ্যে পুলিশি তদন্ত সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর শাখার সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম কচুরিপানায়র পঁচা স্তুপে বরে গেছে ‘বড় ভাগা’ নদী: দূষিত পানিতে বিলুপ্তির পথে মাছ, দুই তীরের বাসিন্দাদের নাভিশ্বাস

সিলেটে সাবেক আওয়ামী লীগ নেতা, স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার: ট্রিপল মার্ডারের নেপথ্যে পুলিশি তদন্ত

প্রতিবেদক :
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:০২ অপরাহ্ন

আব্দুল আহাদ,প্রতিবেদক::

সিলেট নগরীর রায় নগর মিতালী ১১১ আবাসিক এলাকার একটি বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেতা, তার স্ত্রী এবং বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই তিন হত্যাকাণ্ডের কারণ ও রহস্য উদঘাটনে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সদস্য আব্দুস সাত্তার (৮০), তার সহধর্মিণী রুনা বেগম (৭০) এবং তাদের বাসার গৃহকর্মী মাসুমা আক্তার (১৮)।
বুধবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ রায়নগর রাজবাড়ী সংলগ্ন ওই বাসায় গিয়ে তিনজনের ক্ষতবিক্ষত ও রক্তাত লাশ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে কিংবা ভোরের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “এটি একটি নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ঠিক কী কারণে বা কারা এই ট্রিপল মার্ডার ঘটিয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পারিবারিক, রাজনৈতিক কিংবা জমিজমা সংক্রান্ত কোনো শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে কি না, তাসহ সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সিআইডির একটি বিশেষ টিম যৌথভাবে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে একই পরিবার ও গৃহকর্মীর এই নির্মম হত্যাকাণ্ডের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com