শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল অবৈধ সম্পর্কের জেরে সিলেটে দম্পতি ও গৃহপরিচারিকা খুন: প্রধান আসামি বাবুল গ্রেপ্তার মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া সিলেটে সাবেক আওয়ামী লীগ নেতা, স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার: ট্রিপল মার্ডারের নেপথ্যে পুলিশি তদন্ত সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর শাখার সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম কচুরিপানায়র পঁচা স্তুপে বরে গেছে ‘বড় ভাগা’ নদী: দূষিত পানিতে বিলুপ্তির পথে মাছ, দুই তীরের বাসিন্দাদের নাভিশ্বাস

পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল

প্রতিবেদক :
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই অবুঝ শিশু সন্তানকে নিজ হাতে হত্যার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিরাই উপজেলা বিএনরি সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার তালুকদার।

তিনি বুধবার বিকেলে গণমাধ্যমকর্মীদের নিকট পাঠানো এক বার্তায় বলেন,সন্তানদের নিরাপদ জায়গা এবং বটবৃক্ষ হলেন পিতামাতারা। পিতামাতা যতদিন বেঁচে থাকবেন সন্তানদের মাথায় ছায়া হয়ে থাকবেন। সেই সন্তানরা যখন পিতামাতার স্নেহ,আদর যত্ন আর ভালবাসায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে বেড়ে উঠবে তারা একদিন দেশ সেবার পাশাপাশি তাদের পিতামাতার বৃদ্ধকালে ভরনপোষসেনর সব ব্যয়ভার বহন করে করবে এটাই সন্তানদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু কি দেখলাম আমার ইউনিয়নের মধুপুর গ্রামে সেই পাষন্ড পিতা কামরুল কিনা তার অবুঝ নিস্পাপ দুটি সন্তানকে নিজ হাতে দেখার হাওরে পানিতে ফেলে হত্যা করল। আমি ধিক্কার জানাই এমন পিতাকে যার মধ্যে মানবিক মূল্যেবোধ এবং সন্তানদের প্রতি তার সামান্যতম ভালবাসা বিন্দু পরিমান নেই। তিনি মনুষ্যত্বহীন আটক পিতার এমন ন্যক্কারজনক ঘটনাটি সঠিক তদন্ত করে তথ্য প্রমানের ভিত্তিতে তার দৃষ্টান্তু মূলক শান্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

এছাড়াও এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চরনারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক মোঃ আজিজুল হক প্রমুখ। তারা যৌথ এক বিবৃতিতে এমন ন্যাক্কারজনক ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন এবং নিস্পাপ নিহত শিশুদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

উল্লেখ্য গত শুক্রবার (৭ই আগষ্ট) সকালে সিলেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ঘাতক পিতা কামরুল। সেখানে শনিবার ও রবিবার অবস্থান শেষে বাড়ি ফেরার পরই নিখোঁজ হয় দুই শিশু। পরবর্তীতে ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলা ও শান্তিগঞ্জ এই তিন উপজেলার মাঝখানে দেখার হাওরের পৃথক দুটি স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়!


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com