এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেটে চলমান, গোলাপগঞ্জ সি,আর মামলা নং- ১২৯/২০২২ ইংরেজি মামলায় নিম্নবর্ণিত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আসামীর নাম: রাবিয়া আক্তার রেবা।
পিতার নামঃ মো: সুলতান আহমদ।
মাতার নামঃ মোছাঃ আমেনা খাতুন।
ঠিকানাঃ ঝর্ণারপাড়, সিলেট সদর-৩১০০, কোতোয়ালি, সিলেট, বাংলাদেশ।
উক্ত আসামী বিজ্ঞ আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় রহিয়াছেন বিধায় মামলার বিচার কার্য বাধাগ্রস্থ হচ্ছে,এমতাবস্থায় তাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বলবৎ রয়েছে।
কোনো ব্যক্তি উক্ত আসামীর অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য অবগত থাকিলে, তাহা নিকটস্থ থানা কর্তৃপক্ষ/ আইন শৃঙ্খলা বাহিনী/ বিজ্ঞ আদালতের নিকট প্রদান করার জন্য অনুরোধ করা হলো। অবশ্যই তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
#আদেশক্রমে
ম্যাজিস্ট্রেট
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,সিলেট,বাংলাদেশ।