আব্দুল আহাদ,স্টাফ রিপোর্টার:: সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী খাগদিওর গ্রামের বাসিন্দা ইয়াবর আহমদ বর্তমানে তীব্র আর্থিক অনটন, চিকিৎসাভাব ও মানবেতর জীবনযাপনের মুখোমুখি হয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন ইয়াবর আহমদ। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ কেনা বন্ধ হয়ে পড়েছে। ঘরে চরম খাদ্যসংকট ও অভাব-অনটনের কারণে পরিবার নিয়ে তিনি এখন দিশেহারা।
এক সময়ের প্রাণবন্ত এই মানুষটি আজ রোগশোকে কাতর হয়ে শয্যাশায়ী। উন্নত চিকিৎসা পেলে তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও অর্থাভাবই এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। নিজের ও পরিবারের এই দুঃসময়ে তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
উপজেলার সুশীল সমাজ ও স্থানীয় বাসিন্দারা ইয়াবর আহমদের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের বিত্তবান, সমাজসেবক ও দানশীল ব্যক্তিদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। সকলের সামান্য সহযোগিতাই পারে ইয়াবর আহমদকে নতুন জীবন ফিরিয়ে দিতে।
(সহযোগিতার জন্য যোগাযোগ: বিকাশ/
01734556319)