সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটের জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে মধ্যরাতে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস বড়কাপনের জনগণ সত্য ও ন্যায়বিচার চায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত সিলেট বালুচর জোনাকি এলাকায় নির্মম ভাবে সন্ত্রাসীদের হামলার শিকার হন জালাল ও তার ছেলেরা! বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২ লাউয়াই শাপলা গেইটে হবিগঞ্জগামী বাসের বেপরোয়া গতি: সিএনজি-বাইককে সজোরে ধাক্কা, আহত একাধিক সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সিলেটের ওসমানীনগরে প্রবাসী মুহিবুর রহমানের পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বৃহত্তর দক্ষিণ সুরমা নিয়ে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বাস্তবায়ন করুন….গণদাবি পরিষদ

সিলেটের জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে মধ্যরাতে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রতিবেদক :
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ন

আব্দুল আহাদ,স্টাফ রিপোর্টার::

সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে অবস্থিত ‘ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টার’-এ মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই বহুতল বিশিষ্ট এই শপিং সেন্টারটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিয়ান শিখা ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। বাণিজ্যিক ভবনটিতে অসংখ্য কাপড়ের দোকান, ইলেকট্রনিক্স ও কসমোটিকসের শোরুম থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই সিলেটের স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন থেকে একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সংকীর্ণ রাস্তা ও ধোঁয়ার তীব্রতার কারণে প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় উৎসুক জনতা ও স্বেচ্ছাসেবীরাও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটায় ভেতরে বাণিজ্যিক মালামাল বেশি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। শপিং সেন্টারের অধিকাংশ দোকানপাটে প্রচুর মূল্যবান পণ্য মজুদ থাকায় এই ঘটনায় বিপুল টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ঘটনার বিস্তারিত ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত চিত্র ফায়ার সার্ভিসের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর জানানো সম্ভব হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com