শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারে ধানের বাম্পার ফলন: শ্রাবণের সুবাতাসে কৃষকের মুখে সোনালী হাসি বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অবৈধ মাটির ট্রাক কালীগঞ্জ বাজার সংলগ্ন অংশে তৈরি হয়েছে মরণফাঁদ, চরম ঝুঁকিতে রোগী ও যাত্রীরা! মো. লিমন আহমদ বার্তা বাহক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন টাকার অভাবে থমকে গেছে শিশুটির চিকিৎসা, বাঁচতে চায় আবুসাঈদ বালাগঞ্জ থানার নতুন ওসি আব্দুল লতিফ তরফদারের যোগদান অপরাধমুক্ত সমাজ গঠনে চাইলেন সর্বাত্মক সহযোগিতা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো…..আব্দুল মালেক এমপি সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারে ধানের বাম্পার ফলন: শ্রাবণের সুবাতাসে কৃষকের মুখে সোনালী হাসি

প্রতিবেদক :
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

আব্দুল আহাদ (বালাগঞ্জ,সিলেট) :: শ্রাবণের অঝোর ধারার সাথে যেন বদলে গেছে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের । মাঠজুড়ে সবুজের সমরোহ আর সোনালী স্বপ্নের হাতছানি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকা এবং সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ অঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। কাঙ্ক্ষিত ফলনে খুশি এ অঞ্চলের হাজারো কৃষক পরিবার, তাদের চোখে-মুখে এখন ফুটে উঠেছে তৃপ্তি ও আনন্দের হাসি।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এই মৌসুমের শুরু থেকেই প্রকৃতির আশীর্বাদ ছিল তাদের সাথে। ঠিক যে সময়ে বৃষ্টির প্রয়োজন ছিল, সে সময়েই বৃষ্টি হওয়ায় ফসলের বৃদ্ধি হয়েছে চমৎকার। সেচ খরচ যেমন বেঁচেছে, তেমনই পোকা-মাকড়ের প্রাদুর্ভাব কম থাকায় ধানের শিষগুলো হয়ে উঠেছে স্বাস্থ্যবান।

দেওয়ান বাজার ইউনিয়নের এক কৃষক বলেন,”এবারের মৌসুমে সময়মতো পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ধানের ভালো ফলন পাইছি।কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি। এমন বাম্পার ফলন দেখে আমরা অনেক খুশি।

উপজেলা কৃষি অফিসের সঠিক দিকনির্দেশনা ও কৃষকদের দিনরাত পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে বলে মনে করছেন স্থানীয়রা। ধানের ভালো ফলনে কেবল কৃষক পরিবারগুলোতেই নয়, বরং পুরো দেওয়ান বাজার ইউনিয়নের গ্রামীণ অর্থনীতিতে এখন বইছে আনন্দের হাওয়া। কৃষকদের আশা, আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে তারা হাসি মুখে ফসল ঘরে তুলতে পারবেন।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com