সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
কেন্দ্রীয় সম্মেলন ও সিলেটি উৎসব উদযাপন উপল‌ক্ষে ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটের ট্রিপল মার্ডার: আব্দুস সাত্তারের পরিবারের সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল অবৈধ সম্পর্কের জেরে সিলেটে দম্পতি ও গৃহপরিচারিকা খুন: প্রধান আসামি বাবুল গ্রেপ্তার মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া সিলেটে সাবেক আওয়ামী লীগ নেতা, স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার: ট্রিপল মার্ডারের নেপথ্যে পুলিশি তদন্ত সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর শাখার সভা অনুষ্ঠিত

সিলেটের ট্রিপল মার্ডার: আব্দুস সাত্তারের পরিবারের সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি

প্রতিবেদক :
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:২৫ অপরাহ্ন

আব্দুল আহাদ,স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় ঘটে যাওয়া নৃশংস ট্রিপল মার্ডারের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম দম্পতির যুক্তরাজ্য প্রবাসী সন্তানরা।

আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা তাদের পিতামাতা ও বোনের মর্মান্তিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে স্বজনরা বলেন, “আমরা কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত আক্রোশের শিকার কি না, তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে রায়নগরের নিজ বাসা থেকে আব্দুস সাত্তার (৭০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৬০) এবং তাঁদের তরুণী মেয়ের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই এলাকা জুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com