সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
কেন্দ্রীয় সম্মেলন ও সিলেটি উৎসব উদযাপন উপল‌ক্ষে ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটের ট্রিপল মার্ডার: আব্দুস সাত্তারের পরিবারের সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল অবৈধ সম্পর্কের জেরে সিলেটে দম্পতি ও গৃহপরিচারিকা খুন: প্রধান আসামি বাবুল গ্রেপ্তার মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া সিলেটে সাবেক আওয়ামী লীগ নেতা, স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার: ট্রিপল মার্ডারের নেপথ্যে পুলিশি তদন্ত সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট মহানগর শাখার সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সম্মেলন ও সিলেটি উৎসব উদযাপন উপল‌ক্ষে ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

প্রতিবেদক :
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:০১ অপরাহ্ন

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিশ্বজুড়ে সিলেটবাসীদের ঐক্য, সংস্কৃতি রক্ষা ও কল্যাণ সাধনের দীপ্ত শপথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে-এর ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন ও লন্ডনে ১১ অক্টোবর ২০২৬ সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা সিলেটি উৎসব এর তারিখ ঘোষণা করা হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং যুব সংগঠক শাহ শাফি কাদির ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিম এর যৌথ পরিচালনায় ১৬ আগষ্ট ২০২৬ নগর বামিংহামে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে অতিথি হিসেবে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ,উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া,মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী,ও রকিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়া কনভেনার, ড. জসিম আহমেদ জোশকে কো-কনভেনার, বাদরুল আলম চৌধুরী, জুবায়ের আলম, আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত, বদরুজ্জামান বদর, এরশাদ আলী ও গিয়াস মিয়া জয়েন্ট কনভেনার, মো. আব্দুল মুহিত সদস্য সচিব, ফখরুল ইসলাম রিপন, মুরাদ উদ্দিন আহমেদ শারীফ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়া সহকারী সচিব, রফিকুর রহমান রফু অর্থ সচিব ও রুহুল আহমদ লিটন সহকারী অর্থ সচিব করে ৪১ সদস্য সংগঠনের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটির কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ঘোষণার পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে সমথর্ন প্রদান করেছেন।

সিলেটবাসীদের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে গঠিত এই কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। ঐক্যে শক্তি, সেবায় সমৃদ্ধি—এই প্রত্যয়কে বুকে ধারণ করে সিলেটবাসীদের অধিকার আদায় ও মানবিক কল্যাণে নিজেদেরকে নিবেদিত রাখবেন বলে আশা প্রকাশ করেছেন। ভবিষ্যতেও সকলের সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করেন নতুন কমিটি। উপস্থিত অনেকেই এই কমিটির মাধ্যমে সমাজের কল্যাণে ভালো কিছু করবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন।

সংগঠন এর কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্যা এট্রিয়াম হলে অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা সিলেটি উৎসবকে সফল করতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।


এই ক্যাটাগরীর আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com