নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক শরীফ বলেছেন, এই উপজেলাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন অংশকেও উদ্যোগী ভূমিকা নিতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার মাদকের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে সরকারের এ নীতি বাস্তবায়নে আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে।
৩১ আগস্ট সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমা উপজেলা কনফারেন্স হলে উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় সভাপতি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এতে অন্যদের মধ্যে অংশ নেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফ উজ্জামান, এসএমপি’র মোগলাবাজার থানার ওসি মনির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মোর্শিদা আক্তার, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, দক্ষিণ সুরমা প্রেসক্লাব’র সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ, নগরির দক্ষিণ সুরমা অংশের ওয়ার্ডসমুহের ফুটপাত দখলমুক্ত রাখা, তীর জুয়াসহ অনলাইন ক্যাসিনো বন্ধে সরকারের সাইবার সিস্টেম সক্রিয় রাখতে প্রশাসনের উচ্চমহলে সুপারিশ, বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ওয়েল্ডিং কারখানা এবং ওয়ার্কশপ বন্ধ রাখার ব্যাপারে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ, সড়ক দূর্ঘটনা রোধে চন্ডিপুল থেকে হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর বাইপাস সড়ক যত দ্রুত সম্ভব খুলে দিতে সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়।